
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশন বাজার এলাকায় একটি টেলিকমের দোকানে দিনে চুরির ঘটনা ঘটেছে। গতকাল (১ আগস্ট) বেলা সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। এতে অংশ নেয় সাতজন। তাদের ধরতে ডিবিসহ পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম।
পুলিশ ও মাস্টার টেলিকম মোবাইল বিক্রয় সার্ভিসিং সেন্টারের দোকানমালিক বকুল মিয়া জানান, গতকাল শুক্রবার জুমার নামাজের সময় ওত পেতে থাকা সাতজন চোর দোকানের তালা আঠাজাতীয় জিনিস দিয়ে খুলে ভেতরে ঢুকে ৫-৭ মিনিটের মধ্যে দোকানে থাকা ১৫টি স্মার্টফোন, ১০-১৫ হাজার টাকা এবং ড্রয়ার ভেঙে নিয়ে গেছে। সে সময় দোকানে মারা দুটি তালা খুলে চোরদের নিজের একটি নতুন তালা মেরে গেছে। এ ঘটনার পুরো চিত্র সিসি ক্যামেরায় ধরা পড়েছে।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম আজকের পত্রিকাকে জানান, জুমার নামাজে সবাই যখন ব্যস্ত ছিল, সে সময় তারা চুরি করেছে। সেখানে থাকা প্রায় সাত লাখ টাকার মালপত্র চুরি করে নিয়ে গেছে। তারা সবাই বাইরের এলাকার চোর।
ওসি আরও বলেন, তারা পেশাদার চোর। ধারণা করা হচ্ছে, তারা মোবাইল চুরি করে পাশের দেশ ভারতে পাচার করে দিয়েছে। তাদের ধরতে পুলিশ, ডিবিসহ একাধিক টিম কাজ করছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে