
চালুর একদিন পরই বন্ধ হয়ে গেল ক্যাটল স্পেশাল ট্রেন। কোরবানির পশু পরিবহনের জন্য চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে গতকাল বুধবার ট্রেনটি চালু করা হয়েছিল। অন্তত তিন দিন ট্রেনটি চলার কথা ছিল। কিন্তু পশু পরিবহনে বুকিং হয়নি বলে দ্বিতীয় দিনই আজ বৃহস্পতিবার ট্রেনটি বন্ধ হয়ে গেছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ে সূত্রে জানা গেছে, প্রথম দিন ট্রেনটি মোট ৪০টি গরু ও ১৬১টি ছাগল পরিবহন করে। এতে ভাড়া ৪২ হাজার ১২০ টাকা উঠে আসে। ট্রেনটি পরিচালনায় খরচ হয় এর প্রায় দ্বিগুণ। তারপরও খামারি ও ব্যবসায়ীদের সেবায় ট্রেনটি চালানোর কথা ছিল। কিন্তু দ্বিতীয় দিনের জন্য কোনো বুকিং না থাকায় যাত্রা বাতিল করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের সহকারী ব্যবস্থাপক মো. ওবায়দুল্লাহ বলেন, ‘এই ট্রেনে পশু নিয়ে যেতে হলে আগের দিনই বুকিং দিতে হয়। কেউ পশু নিতে চাইলে খামারি বা ব্যবসায়ীকে ১১ হাজার ৮৩০ টাকায় পুরো একটি ওয়াগন বুকিং দিতে হয়। প্রথম দিন চাঁপাইনবাবগঞ্জ থেকে ১৮টি গরু ও ৪টি ছাগল ওঠে ট্রেনে। কিন্তু পরের দিনের জন্য চাঁপাইনবাবগঞ্জে একটি ওয়াগনও বুকিং হয়নি। তাই পশ্চিম রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৃহস্পতিবার আর ট্রেন পাঠাননি।’
ওবায়দুল্লাহ জানান, শুক্রবারের জন্যও বৃহস্পতিবার কোন ওয়াগন বুকিং হয়নি। তাই ট্রেনটি আর চলার সম্ভাবনা নেই।
খামারি ও ব্যবসায়ীরা জানান, সড়কপথের চেয়ে ট্রেনে নির্বিঘ্নে পশু পরিবহন হলেও গরু-ছাগল স্টেশনে নিয়ে ট্রেনে তোলা, আবার স্টেশন থেকে নামিয়ে ট্রাকে করে হাটে নিয়ে যাওয়ার বিড়ম্বনার কারণে ট্রেনটিতে আগ্রহ দেখা যায়নি। পরিবহনের জন্য ট্রাকই পছন্দ।
উল্লেখ্য, এর আগে গত বছর ঈদুল আজহার আগে প্রথমবারের মতো চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে ক্যাটল স্পেশাল ট্রেন চালু হয়। গত বছরের ১৭-১৯ জুলাই পর্যন্ত চলেছিল ট্রেনটি।

২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
৪ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
৩৩ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে