চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদী থেকে একটি লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ শুক্রবার সকালে গলায় বালুর বস্তা বাঁধা অবস্থায় লাশটি পাওয়া যায়। লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার নৌ পুলিশ পরিদর্শক মো. তোহিদ হোসেন।
তাৎক্ষণিকভাবে লাশটি কার, সেটি জানা না গেলেও আজ সন্ধ্যার পর মৃত ব্যক্তির পরিচয় জানা যায়। তিনি হলেন ভুপেন হলদারের ছেলে কৃষ্ণ হলদার (৫৫)। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বারঘরিয়া নতুন বাজার এলাকায়।
শিবগঞ্জ থানার নৌ পুলিশ পরিদর্শক মো. তোহিদ হোসেন বলেন, নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখে স্থানীয় বাসিন্দারা নৌ পুলিশে খবর দেন। খবর পেয়ে শিবগঞ্জ থানার নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহটির পরিচয় সে সময় পাওয়া যায়নি। মরদেহের ময়নাতদন্ত শেষে শ্মশানে দাহ করার আগে মৃত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। নৌ পুলিশ কর্মকর্তা বলেন, ওই ব্যক্তির গলায় প্লাস্টিকের বালুর বস্তা বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, তাঁকে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে নদীতে ফেলে দেওয়া হয়েছিল।
পুলিশ পরিদর্শক আরও বলেন, কৃষ্ণ হলদর হিন্দুদের বিভিন্ন উৎসব-পার্বণে শাঁখা-সিঁদুর বিক্রি করতেন বলে জানা গেছে। তিনি আধ্যাত্মিক ধাঁচের লোক ছিলেন। বাড়ি থেকে যখন বের হতেন, তখন দুই থেকে তিন দিন বাইরে থাকতেন। তাই পরিবার ভেবেছিল, তিনি বাইরে আছেন। সে জন্য তাঁর পরিবার থানায় কোনো জিডি করেনি। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা হয়েছে। এই হত্যার তদন্ত নৌ পুলিশ করবে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৮ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৩২ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে