
সড়কে চাঁদা আদায়কে কেন্দ্র করে দুটি শ্রমিক সংগঠনের বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লাসহ আন্তজেলা ও আন্ত-উপজেলা রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। একটি শ্রমিক সংগঠনের সদস্যরা আকস্মিক কর্মবিরতি শুরু করায় এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
আজ শুক্রবার (২৪ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া এই ধর্মঘটের কারণে চাঁপাইনবাবগঞ্জের সঙ্গে অন্যান্য গন্তব্যের বাস যোগাযোগ বন্ধ হয়ে যায়।
পরিবহনশ্রমিকেরা জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংক-লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের বিরোধের জেরে বাস চলাচল বন্ধ হয়েছে।
শ্রমিকদের অভিযোগ, দুটি সংগঠনই চাঁপাইনবাবগঞ্জ থেকে চলাচল করা বাস থেকে চাঁদা আদায় করছে। এ নিয়ে সংগঠন দুটির মধ্যে দীর্ঘদিন ধরে তীব্র বিরোধ চলে আসছে।
এ বিষয়ে ট্রাক, ট্যাংক-লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার বলেন, দীর্ঘদিন ধরে দুটি সংগঠন একীভূত হয়ে শ্রমিকদের কল্যাণে নির্ধারিত হারে চাঁদা আদায় করছিল। কিন্তু হঠাৎ করেই মোটর শ্রমিক ইউনিয়নের নামে চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিপুরে আলাদাভাবে চাঁদা আদায় শুরু করে একটি পক্ষ। এর প্রতিবাদে শ্রমিকেরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন।
সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে জানিয়ে আনারুল ইসলাম আরও বলেন, টার্মিনালের বাইরে সড়কে চাঁদা আদায়ের এখতিয়ার অন্য কোনো সংগঠনের নেই।
এদিকে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রউফ জুলমত বলেন, ‘আমরা নিয়ম মেনেই শুধু বাস থেকে চাঁদা আদায় করছি। ট্রাক, ট্যাংক-লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন তাদের নির্দিষ্ট যানবাহনের পাশাপাশি বাস থেকেও চাঁদা নিচ্ছে। অথচ বাস থেকে চাঁদা নেওয়ার কোনো অনুমতি ওই সংগঠনের নেই।’
এদিকে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ বলেন, ‘দুই সংগঠনের বিরোধ মেটাতে পুলিশ উভয় পক্ষকে নিয়ে বৈঠকে বসেছিল। কিন্তু দুই পক্ষের অনড় অবস্থানের কারণে সমঝোতা করা সম্ভব হয়নি। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি।’ তিনি বলেন, সড়কে কোনো ধরনের চাঁদাবাজি করা যাবে না বলে তাদের পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে