
কালবৈশাখী ঝড়ে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় নাসিরাবাদ দুলাহার উচ্চবিদ্যালয়ের ছাউনি (ঘরের চালা) উড়ে গেছে। ফলে দেখা দিয়েছে শ্রেণিকক্ষের সংকট। তাই খোলা আকাশের নিচেই চলছে পাঠদান কার্যক্রম। এতে বিঘ্নিত হচ্ছে শিক্ষার পরিবেশ।
খোঁজ নিয়ে জানা গেছে, নাসিরাবাদ দুলাহার উচ্চবিদ্যালয়ে মোট শিক্ষার্থী ১৭২ জন। বিদ্যালয়ে দুটি পাকা ভবন এবং তিনটি মাটির তৈরি ঘর। মাটির তৈরি তিনটি ঘরের চারটি কক্ষ এবং পাকা দুটি ভবনের দুটি কক্ষ শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহার করা হতো। কিন্তু গত শুক্রবার রাতে কালবৈশাখী ঝড়ে মাটির তৈরি দুটি ঘরের চালা দুমড়ে-মুচড়ে উড়ে গেছে। এতে সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীরা ক্লাস করতে পারছে না। এদিকে দুটি পাকা ভবনের কক্ষগুলোতেও ভারী বৃষ্টির পানি ঢুকেছে। তাই বাধ্য হয়ে খোলা আকাশের নিচেই পাঠদান করাতে হচ্ছে শিক্ষার্থীদের।
নবম শ্রেণির শিক্ষার্থী নিলা খাতুন বলে, ‘আধুনিকতার এই যুগে দীর্ঘদিনের তৈরি মাটির ঘরেই চলছিল শিক্ষা কার্যক্রম। এখন মাটি ক্ষয়ে ক্ষয়ে পড়তে শুরু করেছে। এতে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। গত শুক্রবার কাল বৈশাখী আমাদের শ্রেণি কক্ষের টিনের চালা উড়িয়ে নিয়ে গেছে। তিন দিন ধরে খোলা আকাশের নিচেই প্রখর রোদের মধ্যে ক্লাস করতে হচ্ছে। জানি না কত দিন ক্লাস করতে হবে।’

দশম শ্রেণির শিক্ষার্থী মারুফা খাতুনের ভাষ্য, ‘বরেন্দ্র এলাকা বলে আমরা কখনো ছাদের নিচে ক্লাস করতে পারিনি। শিক্ষার পরিবেশ ভালো না হওয়ায় আমরা অনেক পিছিয়ে পড়ছি।’
নবম শ্রেণির ছাত্র রিমন আলী বলে, ‘রোববারও আমরা খোলা আকাশের নিচে রোদের মধ্যে ক্লাস করেছি। এখন ঝড়-বৃষ্টি হলে তো ক্লাসই করা যাবে না। এতে করে আমাদের লেখাপড়ার অনেক ক্ষতি হচ্ছে।’

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অখিল চন্দ্র বর্মণ বলেন, ‘১৯৭৩ সাল থেকে মাটির তৈরি ঘরে শিক্ষার্থীদের পাঠদান চলে আসছে। অধিকাংশ বিদ্যালয়ে নতুন নতুন ভবন হলেও এই বিদ্যালয়টিতে জরাজীর্ণ অবস্থা। দুটি পাকা ভবনের একটি ১৯৯৪ সালে এবং আরেকটি ২০১১ সালে নির্মিত। এমন অবস্থায় গত শুক্রবার রাতে কালবৈশাখী ঝড়ে বিদ্যালয়ের দুইটা ঘরের টিনের চালা উড়ে গেছে এবং দরজা, জানালা, ফ্যান, টেবিল, চেয়ার, বেঞ্চ ও বিদ্যুতের মিটারসহ বিভিন্ন আসবাবের ব্যাপক ক্ষতি হয়েছে। মেরামত বা সংস্কার করার মতো টাকাও নেই বিদ্যালয়টির তহবিলে।’
প্রধান শিক্ষক আরও বলেন, ‘গত শনিবার (১৭ মে) ভাঙা শ্রেণিকক্ষগুলোতেই ক্লাস করা হয়েছে। কিন্তু রোববারের (১৮ মে) ভারী বৃষ্টিতে শ্রেণিকক্ষে পানি জমে গেছে। যার ফলে খোলা আকাশের নিচে রোদেই ক্লাস করাতে হচ্ছে। তাই বিদ্যালয়টি মেরামত বা সংস্কার করে পাঠদান উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’
জেলা শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা (রুটিন দায়িত্ব) রুবিনা আনিস আজকের পত্রিকাকে বলেন, ‘স্কুলের টিনের চালা উড়ে যাওয়ার ফলে খোলা আকাশের নিচে ক্লাস চলছে—এটা তো আমার জানা নেই। আমি এখনই নাচোল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলে ব্যবস্থা নিচ্ছি।’

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
৯ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৪১ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে