
পুকুরের পাহারাদার হিসেবে কাজ করেন নাসির উদ্দিন। মাসে বেতন ৭ হাজার টাকা। তাঁর স্ত্রী রাজেনা খাতুন সন্তানের জন্ম দিতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। এক মাসের বেশি সময় ধরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন তিনি। স্ত্রীর চিকিৎসায় প্রতিদিন যে খরচ লাগছে, তা নাসির উদ্দিনের এক মাসের বেতনের সমান।
রাজেনার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙা গ্রামে। গত ১৫ এপ্রিল রামেক হাসপাতালে মৃত সন্তানের জন্ম দেন রাজেনা। তখন অতিরিক্ত রক্তক্ষরণ হয় তাঁর। এতে তাঁর কিডনির কার্যক্ষমতা একেবারেই কমে যায়। তাঁকে কিডনি ওয়ার্ডে ভর্তি রেখে ডায়ালাইসিস করানো হয়। অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে নেওয়া হয়। সেখানেও কিডনির ডায়ালাইসিস করানো হয়। পরে চিকিৎসকেরা নিশ্চিত হন, একটি জীবাণুর আক্রমণে রাজেনার এই অবস্থা। তখন ওষুধ প্রয়োগ শুরু হয়। ধীরে ধীরে কিডনি কার্যক্ষমতা ফিরে পায়।
রাজেনার স্বামী নাসির উদ্দিন বলেন, ‘পুকুর পাহারা দিয়ে মাসে ৭ হাজার টাকা পাই। এখন হাসপাতালেই আমার কোনো দিন ৭ হাজার, কোনো দিন ৫ হাজার বা কোনো দিন ৩ হাজার টাকা খরচ হচ্ছে। ডাক্তার, নার্স, আত্মীয়স্বজন, প্রতিবেশী, বন্ধুবান্ধবেরা এত দিন ধরে সাহায্য করে আসছেন। মানুষের কাছে চেয়েচিন্তে চালানোর চেষ্টা করেছি।’ তিনি বলেন, ‘এখন আর পারছি না। টাকার অভাবে মনে হচ্ছে স্ত্রীকে আর বাঁচাতে পারব না। আমাকে কেউ যদি সহযোগিতা করেন, তাহলে খুব ভালো হয়। স্ত্রীর জীবনটা বাঁচাতে পারি।’
রামেক হাসপাতালের আইসিইউ ইনচার্জ আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘রাজেনার শরীর অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে গেছে। একটিমাত্র ইনজেকশন পাওয়া গেছে, যা রাজেনার শরীরে কাজ করছে। এই ইনজেকশনের একটির দাম ১ হাজার ৫৫০ টাকা। প্রতিদিন দুটি করে ইনজেকশন দিতে হচ্ছে। রাজেনার চিকিৎসায় যে খরচ হচ্ছে, তা স্বামীর সামর্থ্যের বাইরে। আমরাও সহযোগিতা করেছি, সিস্টাররা সহযোগিতা করেছেন। সমাজসেবা থেকে কিছু টাকার ব্যবস্থা করেছি। এখন আর উপায় পাওয়া যাচ্ছে না। অনেকেই তো উপযুক্ত মানুষকে সাহায্য করতে চান। এ রকম অসহায়দের সহযোগিতা করা দরকার।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে