
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত দিয়ে ২০ জন বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার (১৮ জুন) ভোর পৌনে ৫টার দিকে ওই সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ৪/৫-এর ১এস এলাকা দিয়ে তাদের পুশইন করে বিএসএফ। পরে তাদের আটক করেন বার্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। আটককৃতদের মধ্যে তিনজন পুরুষ, সাতজন নারী ও ১০ জন শিশু রয়েছে।
বিজিবি অধিনায়ক জানান, আজ সকালে বৃষ্টির মধ্যে মাসুদপুর সীমান্ত দিয়ে বিএসফ ২০ জনকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইন করে। পরে ২০ জনকে আটক করে বিজিবি। আটককৃতদের বিজিবির হেফাজতে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাদের সবার বাড়ি কুড়িগ্রাম জেলায়। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে গিয়ে কাজ করছিল।
তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের নাগরিকত্ব যাচাই-বাছাই শেষে তাদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে জোরালো প্রতিবাদ জানানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ২৭ মে চাঁপাইনবাবগঞ্জের বিভিষণ সীমান্ত দিয়ে ১৭ জন এবং গত ৩ জুন চাঁনশিকারী সীমান্ত দিয়ে আট বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে বিএসএফ।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৬ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৪০ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪৪ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে