
সড়কে চাঁদাবাজি নিয়ে দুটি শ্রমিক সংগঠনের বিরোধের জেরে এক দিন বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জ থেকে সব ধরনের বাস চলাচল আবার শুরু হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে সমঝোতা হওয়ায় ধর্মঘট প্রত্যাহার করেন শ্রমিকেরা।
আজ শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে ঢাকা ও চট্টগ্রামগামী দূরপাল্লার বাসসহ আন্তজেলা ও অভ্যন্তরীণ রুটে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন।
খোঁজ নিয়ে জানা গেছে, শ্রমিকদের কল্যাণের নামে সড়কে চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে সংগঠন দুটির মধ্যে বিরোধ তৈরি হয়। উভয় পক্ষই নিজেদের কর্মকাণ্ডকে বৈধ দাবি করে অপর পক্ষকে চাঁদাবাজ হিসেবে অভিযুক্ত করে। এর জেরে চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে শুক্রবার সকাল থেকে বাস চলাচল বন্ধ করে ধর্মঘট ডাকে সংগঠন দুটি।
এ ঘটনার প্রেক্ষাপটে শুক্রবার রাত ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হরিপুর এলাকায় শ্রমিক কল্যাণ ফিলিং স্টেশনের সামনে আলোচনায় বসেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা। এ সময় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
ককটেল বিস্ফোরণের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে মহাসড়ক অবরোধ করেন মোটর শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা। পরে প্রশাসনের আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
পরবর্তীকালে রাতেই স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত যৌথ বৈঠকে বিরোধের অবসান ঘটে। এর পরিপ্রেক্ষিতে শনিবার সকাল থেকে বাস চলাচল শুরুর সিদ্ধান্ত কার্যকর করা হয়।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে