চাঁপাইনবাবগঞ্জ সদর ও ভোলাহাট উপজেলায় মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার স্বরুপনগর শ্রী জিতেনের ছেলে শুভ (২৩) ও ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের পীরগাছি গ্রামের জহর আলীর মেয়ে সোনিয়া (১২)। দুজনের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, মহানন্দা সেতুর রাবার ড্যাম এলাকায় তিন-চারজন বন্ধু মিলে নদীতে গোসল করতে নেমে ডুবে যায় শুভ। পরে সেখানে থাকা অন্যরা বুঝতে পেরে তাকে উদ্ধার করে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমান জানান, ভোলাহাট উপজেলার বজরাটেক এলাকায় নানা জমরুদ্দিনের বাড়িতে বেড়াতে এসে দুপুরে মহানন্দা নদীতে গোসল করতে নেমেছিলো সোনিয়া।
এরপর তাকে খুঁজে না পাওয়ায়, ফায়ার সার্ভিসকে খবর দেওয়া পর। খবর পেয়ে ফায়ায় সার্ভিসের কর্মীরা নদী থেকে সোনিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১০ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৪২ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে