
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, এই ঘটনার পেছনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা জড়িত। পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এর আগে গতকাল গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ী এলাকা থেকে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজাকে এবং নিমতলা কাঠাল মাদ্রাসা মোড় থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামান উদ্দীনকে গ্রেপ্তার করে পুলিশ।
বিএনপির অভিযোগ, আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তারের ঘটনায় প্রতিশোধ নিতে কার্যালয়ে ককটেল হামলা চালানো হয়।
গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রায়হান আলী বলেন, ‘আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে। দুই নেতা গ্রেপ্তারের পর রাতেই ককটেল হামলার মাধ্যমে তারা প্রতিক্রিয়া দেখাতে পারে। আশা করি, পুলিশ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।’
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এটা কে বা কারা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বিএনপির অভিযোগ, এটা আওয়ামী লীগের লোকজন ঘটিয়েছে—এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘বিএনপির কোনো লোক আমাদের কাছে এমন অভিযোগ করেনি।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে