চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জমিজমা ও পারিবারিক বিরোধের জেরে ধারালো অস্ত্রের কোপে শুকরানী বেগম খালেদা নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
আজ শনিবার সকালে উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর-বিজয় মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শুকরানী বেগম উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের সবুর আলীর মেয়ে।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, সকালে উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর-বিজয় মোড় এলাকায় জমিজমা ও পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাই মামুন ও নিয়ামত আলীর সঙ্গে শুকরানী বেগমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁদের হাতে থাকা দেশীয় ধারালো অস্ত্রের (হাঁসুয়া) আঘাতে মারা যান শুকরানী বেগম। এ সময় আহত হন নিহতের মা-বাবাসহ তিনজন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে প্রেরণ করে এবং শুকরানীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
১১ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে