
চাঁপাইনবাবগঞ্জ থেকে সব আন্তনগর ট্রেন চালুর দাবিতে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা শহরের রেলস্টেশনে শান্তিপূর্ণ অবস্থান ও মতবিনিময় কর্মসূচি পালন করেছে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি। পরে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতৃবৃন্দ।
অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির ঢাকাস্থ সভাপতি রাজউক প্রকৌশলী নুরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা দক্ষিণ মহানগরীর জামায়াতের আমির নুরুল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ আন্দোলনের সদস্যসচিব ইকবাল আহমেদ, জেলা ক্রীড়া সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, পেশাজীবী সমিতির সভাপতি মাইনুল ইসলাম প্রমুখ। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাও অংশ নেয়।

ঘণ্টাব্যাপী চলা মতবিনিময় সভায় বক্তারা বলেন, অবহেলিত এই জনপদের অনেক নাগরিক ব্যবসা, চাকরি ও লেখাপড়াসহ নানাবিধ কাজে রাজধানী ঢাকায় যাতায়াত করেন। কিন্তু এই জেলা থেকে একমাত্র ট্রেন বনলতা রাজধানী ঢাকার উদ্দেশে ছেড়ে গেলেও তাতে চাঁপাইনবাবগঞ্জের জনগণের তুলনায় আসনসংখ্যা তুলনামূলকভাবে সীমিত। এতে এই জেলার জনগণের ভোগান্তির শেষ থাকে না। এদিকে ঢাকা থেকে অনেক ট্রেন রাজশাহী রেলস্টেশন পর্যন্ত এলেও এক ঘণ্টার দূরত্বে তা চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত আসে না। ভোগান্তি নিরসনে এবং যাতায়াত সহজলভ্যে রাজধানী ঢাকার সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের আন্তনগর ট্রেন পদ্মা, ধূমকেতু, সিল্কসিটি ও মধুমতী চলাচলের দাবি জানানো হয় মতবিনিময় সভায়। পরে নেতৃবৃন্দ স্টেশন থেকে এসে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসককে একটি স্মারকলিপি প্রদান করেন।
এর আগে গতকাল বুধবার সুশাসনের জন্য নাগরিক (সুজন) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে আট দফা দাবিতে মল্লিকা ট্রেন ৪০ মিনিট আটকে রেখে কর্মসূচি পালিত হয়।

সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
২৯ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে মাছ শিকারের জাল থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। আজ সোমবার সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল ভাড়াউড়া হাইল হাওরে নবীন ও জাবেদ নামের ব্যক্তির জাল থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে