
চাঁদপুরের ফরিদগঞ্জে নুরজাহান বেগম (৫০) নামের এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ভাটেরহৃদ গ্রামে এ ঘটনা ঘটে। নিজ বাড়ির শৌচাগারে তাঁর রক্তাক্ত লাশ পাওয়া যায়। তিনি ওই গ্রামের কুয়েতপ্রবাসী আবুল কালামের স্ত্রী।
বেলা ৩টা দিকে রক্তাক্ত অবস্থায় নুরজাহানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁদের চারটি সন্তান রয়েছে।
মৃতের কলেজপড়ুয়া মেয়ে নুর সুলতানা তানহা বলেন, ‘আমি সকালে কলেজে চলে যাই। দুপুরে বাড়িতে এসে দেখি আমাদের বিল্ডিংয়ের দরজা বন্ধ। মাকে ডাকাডাকি করে কোনো সাড়া পাচ্ছিলাম না। পরে আমাদের বাড়ির এক চাচাতো বোনের বাসায় যাই, আমার কাছে থাকা তার ওষুধ দিয়ে আসতে। কিছুক্ষণ পর ঘরের সামনে ফিরে এসে দেখি দরজা খোলা। এ সময় ঘরে প্রবেশ করে দেখি টয়লেটে গলাকাটা অবস্থায় মা পড়ে আছে। আমি চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসে এবং মাকে হাসপাতালে নিয়ে আসি।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য খোরশেদ আলম বলেন, ‘নুরজাহান বেগম বিভিন্ন এনজিওর কাছে মোটা অঙ্কের টাকা ঋণগ্রস্ত ছিলেন। অনেক সময় দেখেছি, এনজিওর লোকজন টাকার জন্য তাঁদের বাড়িতে এসে বসে থাকত। ঘটনার দিন সকালেও তাঁর বাড়িতে এনজিওর লোকজন আসে। তবে কোন এনজিও, তা বলতে পারেননি।’
ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক বলেন, খবর পেয়ে নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের গলায় কাটা গভীর জখমের চিহ্ন রয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে