
ফরিদগঞ্জ-চাঁদপুর সড়কের গৃদকালিন্দিয়া এলাকায় প্রাইভেটকার-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ৫ জন আহত হয়েছেন। রোববার (৭ জুন) দুপুরে গৃদকালিন্দিয়া এলাকার স-মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বজ্রপাতে নবী হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের সাইসাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে।

চাঁদপুরের ফরিদগঞ্জে মুদিদোকানের আড়ালে মাদক বিক্রির অভিযোগে কবির হোসেন ও সামছুর রহমান নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে ইয়াবা উদ্ধার করা হয় এবং তাঁদের বিরুদ্ধে মাদক মামলায় আদালতে পাঠানো হয়েছে।

চাঁদপুরের ফরিদগঞ্জে পৃথক স্থান থেকে ফারজানা আক্তার (২২) ও আকলিমা আক্তার (১৮) নামের দুই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুজনই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁদের স্বামীরা প্রবাসে থাকেন। পারিবারিক কলহকে কেন্দ্র করে এসব ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।