
গ্রাহকের ৮৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে চাঁদপুরের শাহরাস্তির সূচিপাড়া শাখা জনতা ব্যাংক কর্মকর্তা মো. জাবেদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে ব্যাংকের সংশ্লিষ্ট শাখার ব্যবস্থাপক কার্তিক চন্দ্র ঘোষ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
জাবেদ হোসেন ব্যাংকের ওই শাখার সিনিয়র অফিসার। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার কুমেদপুর গ্রামের মোহাম্মদ উল্যাহর ছেলে।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
অভিযোগ থেকে জানা যায়, মো. জাবেদ হোসেন গত ২ ফেব্রুয়ারি থেকে ১০ এপ্রিল পর্যন্ত তিনজন গ্রাহকের অ্যাকাউন্টের ৮৪ লাখ ৬৭ হাজার ৮১৪ টাকা আত্মসাতের জন্য লক্ষ্মীপুর, ঢাকা, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ ও যশোরে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও ব্যক্তির অ্যাকাউন্ট নম্বরে পাঠান। বিষয়টি নজরে আসার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
এ বিষয়ে ওসি আবুল বাসার বলেন, আটক ব্যাংক কর্মকর্তাকে দুপুরে চাঁদপুরের আদালতে পাঠানো হয়েছে। অর্থ আত্মসাতের বিভিন্ন প্রমাণ দুদকে পাঠানো হয়েছে। এ বিষয়ে দুদকে মামলা করা হবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে