ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশ অতিক্রমের পর আবহাওয়া অনেকটা স্বাভাবিক হওয়ার পর চাঁদপুর থেকে সব ধরনের লঞ্চ চলাচল শুরু হয়েছে। প্রায় ৬০ ঘণ্টা বন্ধ থাকার পর আজ সোমবার ভোর ৬টা থেকে চাঁদপুর-শরীয়তপুর রুটে ফেরি চলাচল শুরু হয়। এর আগে ঘূর্ণিঝড় মোখার প্রভাব থাকায় গত শুক্রবার রাত সোয়া ১০টার দিকে চাঁদপুর থেকে সব রুটের লঞ্চ ও নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিএ চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা শাহাদাত হোসেন। এ নিয়ে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে লঞ্চ চলাচলের সিদ্ধান্ত হওয়ার পর চাঁদপুর ঘাটে মাইকিং করে ঘোষণা হচ্ছে। বিষয়টি লঞ্চমালিকদেরও জানানো হয়েছে।’
আজ সকাল ১০টার দিকে চাঁদপুর লঞ্চঘাটে গিয়ে দেখা গেছে, লঞ্চ চলাচলের ঘোষণা করা হলেও ঘাটে যাত্রী কম। বেশ কয়েকটি লঞ্চ দাঁড়িয়ে আছে।
ঘাটে দায়িত্বরত ট্রাফিক পরিদর্শক আবদুর রহমান জানান, ‘যাত্রীরা এলে চলাচলে কোনো সমস্যা হবে না। কারণ, একাধিক লঞ্চ ঘাটে অবস্থান করছে। বেলা ১১টার দিকে আব এ জম জম-১ লঞ্চটি সদরঘাটের উদ্দেশে চাঁদপুর থেকে ছেড়ে গেছে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা রোববার সারা রাত অভিযান চালিয়ে আজ ভোরে শাহজাদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৭ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, গাছগুলো বিদ্যালয় থেকেই রোপণ করা হয়েছিল এবং জমিটিও বিদ্যালয়ের দখলে ছিল। যদি তৈয়ব হোসেন মামলায় জমি পেয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করা উচিত ছিল।
১৪ মিনিট আগে
তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
২৩ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে