
চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় আজ রোববার বিকেলে একটি সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট আগুনে পুলিশের টহল গাড়িসহ দুটি যানবাহন পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, রোববার (১৫ মার্চ) বেলা আনুমানিক ৩টার দিকে পুলিশের একটি টহল টিম গাড়ি নিয়ে বাবুরহাট এলাকায় দায়িত্ব পালনে যাচ্ছিল। গাড়িটি পুলিশ লাইনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশায় হঠাৎ গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন ধরে যায়। পরিস্থিতি বুঝতে পেরে অটোরিকশাচালক ও যাত্রীরা দ্রুত চলন্ত গাড়ি থেকে নেমে পড়েন। নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি গিয়ে পুলিশের টহল গাড়ির সঙ্গে ধাক্কা খায়। মুহূর্তের মধ্যেই অটোরিকশায় লাগা আগুন পুলিশের গাড়িতেও ছড়িয়ে পড়ে।

এ সময় পুলিশের গাড়িতে থাকা চালক ও সদস্যরা দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে সক্ষম হলেও আগুনে ঘটনাস্থলেই দুটি যানবাহন পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে অটোরিকশা ও পুলিশের গাড়িটির অধিকাংশ পুড়ে যায়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

জামালপুরের মেলান্দহ উপজেলার ইউনিয়ন ছাত্রদলের দুই নেতাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। পরে দল থেকে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনিরুজ্জামান শিপলু ফকির ও সদস্যসচিব রকিব হাসান রনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার (১৭ মার্চ) এ তথ্য জানানো হয়েছে।
৩০ মিনিট আগে
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সিভিল এভিয়েশনের নিরাপত্তা প্রহরীর ঘুষিতে নিরাপত্তা সুপারভাইজার আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকালে শাহ আমানত বিমানবন্দরের নিরাপত্তা সুপারভাইজার আজিম উদ্দিনের তাঁর অধীনস্থ নিরাপত্তাপ্রহরী সাজ্জাত হোসেনের সঙ্গে দায়িত্বের বিষয়ে কথা-কাটাকাটি হয়।
৩৮ মিনিট আগে
খুলনার রূপসায় মাত্র ৪০০ টাকা পাওনাকে কেন্দ্র করে মাংস বিক্রেতা ও কৃষক দল নেতা আবুল খায়ের লস্করের হামলায় দ্বীন মোহাম্মদ ঢালী (৫২) নামের এক চা বিক্রেতা মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।
৪০ মিনিট আগে
ঈদযাত্রায় অতীতের নানা ভোগান্তির অভিজ্ঞতা থেকে উত্তরণ পেতে ও জনগণের সেবা নিশ্চিত করতে অভিনব উদ্যোগ নিয়েছে সিরাজগঞ্জ জেলা পুলিশ। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে হঠাৎ বিকল হয়ে পড়া যানবাহন দ্রুত মেরামতের ব্যবস্থা করতে চালু করেছে ‘ভ্রাম্যমাণ ওয়ার্কশপ’ সেবা। সম্পূর্ণ বিনা মূল্যে পরিচালিত এই সেবার মাধ্যমে তাৎক্ষণিকভ
১ ঘণ্টা আগে