
চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নে ওয়ার্ড জামায়াত আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রতিপক্ষের হামলায় জামায়াতের ছয় কর্মী আহত হয়েছেন। বুধবার (১১ জুন) বেলা ১১টার দিকে উপজেলার নাউলা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ ঘটনা ঘটে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম রাত ১১টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সকালে ১০ নম্বর গোহট উত্তর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের পক্ষ থেকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুমতি নিয়েই নাউলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর-১ (কচুয়া) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী।
এদিকে, একই বিদ্যালয়ে বেলা ১১টার দিকে ‘আলা হযরত’ নামে একটি পাঠাগারের ব্যানারে আরেকটি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করতে চায় স্থানীয় সুন্নি জামায়াতের একটি পক্ষ। তবে বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের অনুমতি না দেওয়ার পরও তারা সেখানে উপস্থিত হয় এবং চলমান জামায়াতের অনুষ্ঠানে ইটপাটকেল নিক্ষেপ ও হামলা চালায় বলে অভিযোগ ওঠে।
হামলায় জামায়াতের ছয় কর্মী—মো. শাহপরান, স্বপন মিয়া, মো. আরিফ, মো. ফাহাদ, মো. এমরান ও মো. মৃদুল আহত হন। তাদের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
কচুয়া উপজেলা জামাতের আমির অ্যাডভোকেট আবু তাহের মেসবাহ বলেন, ‘আলা হযরত নামক পাঠাগারের সভাপতি আবদুল কাদেরের নেতৃত্বে স্থানীয় সুন্নি জামাতের নেতা–কর্মীরা পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছেন। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

ওসি মো. আজিজুল ইসলাম বলেন, ‘ওয়ার্ড জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ‘আলা হযরত’ পাঠাগারের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন। জামায়াতের কর্মীরা প্রতিরোধ করেননি। আহতদের পক্ষ থেকে ২০-২৫ জনকে আসামি করে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’
এদিকে, হামলার প্রতিবাদে কচুয়ার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছেন জামায়াতের নেতা-কর্মীরা। তাঁরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে