
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চাঁদপুরে নানা কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
একই সময়ে শহরের মুক্তিযোদ্ধা সড়কের অঙ্গীকার-সংলগ্ন রেললাইনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরে ‘অঙ্গীকার’ স্মৃতিস্তম্ভের পাদদেশে মহান স্বাধীনতাযুদ্ধে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার, পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে বীর মুক্তিযোদ্ধারা, জেলা পরিষদের পক্ষে জেলা পরিষদের প্রশাসক এবং নৌ পুলিশের পক্ষে পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি দপ্তর, পেশাজীবী সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল ৮টায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
এ ছাড়া জেলা প্রশাসনের আয়োজনে বেলা ১১টায় চাঁদপুর ক্লাব মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিজের জীবন বাঁচাতে মাত্র ৫ সেকেন্ড সময় পেয়েছিলেন তিনি। বাসটি ডুবে যাওয়ার মুহূর্তে কীভাবে নদীর পানিতে ছিটকে পড়লেন, তা তিনি বলতে পারেন না। নদী সাঁতরে ডাঙায় ওঠার সঙ্গে সঙ্গে এক উদ্ধারকারী তাঁর হাতের মোবাইলটি ছিনিয়ে নেন। সেটি আর ফেরত দেননি। তবে মোবাইল গেলেও বেঁচে ফিরতে পেরে শুকরিয়া আদায় করছেন খাইরুল।
১০ মিনিট আগে
বগুড়ার সারিয়াকান্দিতে ছুরিকাঘাতে জাকারিয়া শয়ন (২৬) নামের স্বেচ্ছাসেবক দলের এক কর্মী খুন হয়েছেন। বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের জোড়গাছা পূর্বপাড়া গ্রামে খুনের এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
মির্জা ফখরুল বলেন, ‘আজ মহান স্বাধীনতা দিবস। এই দিনে আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে সমগ্র জাতিকে স্বাধীনতাযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিলেন। দীর্ঘ ৯ মাস সেই যুদ্ধ করে আমরা স্বাধীন হয়েছি।’
১ ঘণ্টা আগে
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চট্টগ্রাম রেলস্টেশন থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেন সীতাকুণ্ডের ভাটিয়ারী বাংলাদেশ মিলিটারি গেট-সংলগ্ন রেললাইন এলাকা অতিক্রমকালে ট্রেনের পাওয়ার কার ও তার সঙ্গে লাগোয়া শীতাতপনিয়ন্ত্রিত একটি বগিতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের...
১ ঘণ্টা আগে