
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাদ্রাসার অফিস কক্ষে এক ছাত্রীকে (১৬) ধর্ষণের অভিযোগে করা মামলায় প্রতিষ্ঠানটির শিক্ষক শিহাব উদ্দিনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগীর মা থানায় মামলা করলে পুলিশ ওই শিক্ষককে গ্রেপ্তার করে।
শিহাব উদ্দিনের বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার সাতাউক গ্রামে। তিনি নাসিরনগর উপজেলার একটি মাদ্রাসার শিক্ষক।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা আজকের পত্রিকাকে বলেন, অভিযুক্ত শিহাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণের কথা স্বীকার করেছেন। আদালতের মাধ্যমে শিহাবকে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার পূর্বভাগ ইউনিয়নের একটি মাদ্রাসার ওই শিক্ষার্থীকে মাদ্রাসায় পড়াকালীন বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন শিক্ষক শিহাব উদ্দিন। গত ২৩ আগস্ট ভুক্তভোগী ছাত্রীকে মাদ্রাসার অফিস কক্ষে নিয়ে কৌশলে ধর্ষণ করেন শিহাব। বিষয়টি কাউকে না জানাতে বিভিন্নভাবে ওই ছাত্রীকে প্ররোচিত করেন তিনি। পরবর্তীকালে ৯ সেপ্টেম্বর ওই ছাত্রীকে ফোন করে মাদ্রাসার অফিস কক্ষে ডেকে নিয়ে বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি প্রদর্শন করে আবারও ধর্ষণ করেন শিহাব উদ্দিন। ধর্ষণের পর অসুস্থ হয়ে পড়লে ভুক্তভোগী শিক্ষার্থী তার পরিবারকে বিষয়টি জানায়।
পরে শিক্ষার্থীর মা বাদী হয়ে গতকাল (১৫ সেপ্টেম্বর) রাতে নাসিরনগর থানায় মামলা দায়ের করেন। মামলার পর রাতেই আসামি শিহাব উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।
ভুক্তভোগীর মা বলেন, ‘শিহাব উদ্দিন আমার মেয়েকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে। আমরা শিহাব উদ্দিনের বিচার চাই।’
এ ব্যাপারে জানতে চাইলে মাদ্রাসার মুহতামিম মাওলানা ফখরুদ্দিন বলেন, ‘ঘটনাটি জানার পর আমরা ছাত্রী ও শিক্ষককে জিজ্ঞাসাবাদ করেছি। বিষয়টি নিয়ে কয়েকবার বসা হয়েছে। মাদ্রাসা থেকে ছাত্রী-শিক্ষক উভয়কে বের করে দেওয়া হয়েছে।’

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৬ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
১০ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৯ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে