ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকের টাকার জন্য মা-বাবাকে মারধরের দায়ে মো. রিপন মিয়া (২৮) নামের এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি তাঁকে ১০০ টাকা জরিমানা করা হয়। আজ বুধবার দুপুরে উপজেলার সোনামুড়া গ্রামে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরা এই অভিযান পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্ত রিপন মিয়া উপজেলার সোনামুড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রিপন নিয়মিত মাদক সেবন করেন। নেশার টাকার জন্য বাবা ইদ্রিস আলী, মা রেজিয়া বেগমসহ আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের প্রায় সময় মারধর করেন তিনি। আজ দুপুরে ইউএনও সাধনা ত্রিপুরার কার্যালয়ে গিয়ে ছেলের অত্যাচারের বিষয়ে লিখিত অভিযোগ দেন ইদ্রিস আলী ও রেজিয়া বেগম। পরে ইউএনও সোনামুড়া গ্রামে অভিযান চালিয়ে রিপনকে মাদকাসক্ত অবস্থায় পান। নিজের দোষ স্বীকার করায় রিপনকে ছয় মাসের বিনাশ্রম করাদণ্ডসহ ১০০ টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে ইউএনও সাধনা ত্রিপুরা বলেন, ওই যুবক মাদকাসক্ত। প্রায়ই মা-বাবাসহ প্রতিবেশীকে মারধর করেন। অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তাঁকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩৭ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৪০ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে