
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রথম দফায় ভারতের ত্রিপুরা রাজ্যে গেল ৩ হাজার ২২৫ কেজি ইলিশ। আজ শুক্রবার দুপুরের দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে গেছে ইলিশগুলো। চলতি সপ্তাহেই আখাউড়া দিয়ে আরও একাধিক ইলিশের চালান রাজ্যের আগরতলায় যাওয়ার কথা রয়েছে।
আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী সূত্রে এ তথ্য জানা গেছে। বাংলাদেশের রপ্তানিকারক প্রতিষ্ঠান ঢাকার রিপা এন্টারপ্রাইজ ৫০ হাজার কেজি মাছ রপ্তানির অনুমতি পেয়েছে। আখাউড়া স্থলবন্দরের প্রীতম এন্টারপ্রাইজ সিঅ্যান্ডএফ এজেন্টের দায়িত্বে রয়েছেন।
প্রতিষ্ঠানটির প্রতিনিধি মনির হোসেন বাবুল বলেন, ‘ত্রিপুরায় ইলিশের চাহিদা ব্যাপক। সেখানকার ব্যবসায়ীরা চাইলে আরও মাছ পাঠাতে পারব। প্রতি কেজি ইলিশ মাছ ১০ মার্কিন ডলারে ভারতের বাজারে রপ্তানি করা হচ্ছে।’
আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা আলী আহমেদ বলেন, ৩০ অক্টোবর পর্যন্ত ইলিশ রপ্তানির সুযোগ রয়েছে। এই সময়ের মধ্যেই ব্যবসায়ীরা নিয়ম মেনে ভারতে ইলিশ রপ্তানি করতে পারবেন।
আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের ওয়্যারহাউস সুপারিন্টেন্ডেন্ট মো. সামাউল ইসলাম বলেন, শুক্রবার দুপুর পর্যন্ত দুটি ট্রাকে মোট ১৪৩টি কার্টনে করে মাছগুলো ত্রিপুরায় পাঠানো হয়। প্রতি কেজি ইলিশ মাছের রপ্তানিমূল্য ১০ মার্কিন ডলার, যা বাংলাদেশের মুদ্রায় প্রায় ১০১৩ টাকা।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৫ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে