
লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার বলেছেন, ‘যারা বাংলাদেশকে নতুনভাবে গঠন করতে দিতে চায় না, তারা বলছে, আমরা এখনই নির্বাচন চাই। আমরা এখনই সরকার গঠন করতে চাই। ওরা ১৫ বছর লুটপাট করেছে, আমরাও ১৫-২০ বছর লুটপাট করব। এটা হলো পরিস্থিতি।’
আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আধ্যাত্বিক সাধক আব্দুল কাদির শাহ (রহ.)-এর ৫৭তম স্বরণোৎসব ও বার্ষিক ওরসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারা দেশে মাজারে ভাঙচুরের কথা উল্লেখ করে ফরহাদ মজহার বলেন, ‘যারা মাজার ভেঙেছে, তাদের কথার সঙ্গে আমাদের রাসূল (সা.)-এর দেখানো কথার কোনো মিল নেই। এরা বিদেশি দুশমন। এরা গণ-অভ্যুত্থানকে নস্যাৎ করতে আবার দিল্লির তাবেদারি প্রতিষ্ঠার জন্য মাজার ভাঙছে। আপনাদের বিভ্রান্ত করছে। আমরা যদি সতর্ক না হই, তাহলে আবারও আমাদের দেশকে দিল্লির অধীনে নেবে।’
বইমেলায় হামলা সম্পর্কে ফরহাদ মজহার বলেন, ‘বইমেলায় যে ঘটনা, বাংলা একাডেমিতেও হয়েছে, এটা পরিকল্পিত। কারণ, যে প্রকাশক একজন লেখিকার বই প্রকাশ করেছেন, তাঁকে যখন বলা হয়েছে, লেখিকা বাংলাদেশের জনগণের পক্ষে নন, বরং ভারতের বিজিবির পক্ষে এবং তাঁর বই আমাদের জাতীয় বইমেলায় আমরা প্রচার করতে চাই না। যারা দেশ ধ্বংস করতে চায়, দখল করতে চায়, তাদের বই প্রচার করা যাবে না। সেটাই তারা বলতে চেয়েছিল। তখন প্রকাশক তাদের বই না সরিয়ে জয় বাংলা স্লোগান দেন এবং পরাজিত শক্তির পক্ষে দম্ভ দেখিয়েছেন। তারপরও সেখানে এমন কোনো ঘটনা ঘটেনি।’
এতে সভাপতিত্ব করেন আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শ্যামল চন্দ্র বসাক, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, আশুগঞ্জ থানার ওসি মো. বিল্লাল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহিন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন প্রমুখ।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে