
ঢাকার অদূরে আশুগঞ্জ–পলাশ এলাকার সেচব্যবস্থা টানা পাঁচ বছর বন্ধ থাকার পর আবার চালু করা হচ্ছে। এর ফলে ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদী জেলার সাতটি উপজেলার বিস্তীর্ণ কৃষিজমিতে সেচ সুবিধা ফিরবে এবং বর্তমান উৎপাদনের তুলনায় অতিরিক্ত প্রায় ১ লাখ ৫ হাজার টন খাদ্যশস্য উৎপাদনের সুযোগ তৈরি হবে।

এবার রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে কারণ দর্শানোর নোটিশ পেলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করে...

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ করেছেন, তাঁর পথসভার জন্য তৈরি মঞ্চ প্রতিপক্ষের লোকজন ভেঙে দিয়েছে। গতকাল সোমবার রাতে তিনি এই অভিযোগ করেন।