
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় স্ত্রী ও শ্যালিকাকে হত্যার ঘটনায় স্বামী সামিউল ইসলামকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার নগরীর বাকুলিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সামিউল কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার জামতলী এলাকার ফারুক হোসেনের ছেলে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ঘাতক সামিউলকে চট্টগ্রামের বাকুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁকে ব্রাহ্মণবাড়িয়ায় আনা হচ্ছে।
এর আগে সোমবার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ধজনগর গ্রামে থেকে স্মৃতি আক্তার ও তিথি আক্তার নামে দুই বোনের লাশ উদ্ধার করে পুলিশ। দুজনের শরীরে আঘাতের কোনো চিহ্ন না থাকায় তাঁদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে ঘটনার পর থেকে স্মৃতি আক্তারের স্বামী সামিউল ইসলাম পলাতক ছিলেন। এ ঘটনায় রাতেই নিহতদের ভাই মোবারক হোসেন কসবা থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে