বগুড়ার শেরপুর উপজেলায় জামগাছ থেকে পড়ে নাজমুল হোসেন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে জামনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নাজমুল হোসেন উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামনগর গ্রামের কৃষক ইদ্রিস আলীর ছেলে এবং স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সামনে সড়কের পাশে থাকা একটি গাছে পাকা জাম দেখে নাজমুল গাছে ওঠে। একপর্যায়ে সে গাছের উঁচু ডালে পৌঁছালে ডাল ভেঙে যায়। এতে সে নিচে পড়ে যাওয়ার পর কান দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। স্থানীয়দের দাবি, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে ভবানীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজির হোসেনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে পার্শ্ববর্তী ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার আব্বাস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) বিকাশ চক্রবর্তী বলেন, ‘ঘটনার বিষয়ে আমরা জেনেছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে