
বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের নেতা ও সাবেক পৌর কাউন্সিলর লুৎফর রহমান মিন্টুকে স্থানীয় জনগণ আটকের পর গণপিটুনি এবং ছুরিকাঘাত করে পুলিশে দিয়েছে। আজ শনিবার বেলা ৩টার দিকে বগুড়া পৌর এলাকার কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মিন্টু বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এবং বগুড়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তাঁর নামে তিনটি হত্যাসহ ১১টি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর পুলিশ হেফাজতে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, গত বছরের ৫ আগস্টের পর থেকে মিন্টু আত্মগোপনে ছিলেন। শুক্রবার রাতে তিনি গোপনে বাড়ি ফিরেছেন এমন সংবাদ পেয়ে আজ শনিবার দুপুরের পর থেকে গ্রামের লোকজন মিন্টুর বাড়িসহ বিভিন্ন বাড়িতে তল্লাশি করেন। বেলা ৩টার দিকে কর্ণপুর উত্তরপাড়ায় মিন্টুর বড় ভাই বুলবুলের নির্মাণাধীন বাড়িতে লুকিয়ে থাকা অবস্থায় মিন্টুকে ধরে ফেলে স্থানীয় জনগণ। খবর পেয়ে সদর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও স্থানীয় লোকজন মিন্টুকে গণপিটুনি ছাড়াও ছুরিকাঘাত করে।
জানা গেছে, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ওই এলাকার রোহান চৌধুরী নামের এক কিশোরকে আদালত চত্বর থেকে তুলে নিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় মিন্টু ছিলেন প্রধান আসামি। এর পর থেকেই মিন্টু এলাকায় থাকতে পারতেন না। রোহান হত্যা মামলায় জামিন পেলেও এলাকাবাসী তাঁর ওপর এতটাই বিক্ষুব্ধ ছিল যে মিন্টু এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করতেন না। আজ মিন্টুকে এলাকাবাসী আটকের পর পিটিয়ে হত্যাচেষ্টা চালায়। এ সময় বগুড়া শহরের ১৯ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা-কর্মীদের হস্তক্ষেপে পুলিশ তাঁকে হেফাজতে নিয়ে হাসপাতাল ভর্তি করে দেয়।
এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, এলাকায় মিন্টুর অবস্থান জানতে পেরে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় স্থানীয় লোকজন জড়ো হলে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মিন্টুর ওপর হামলা চালায় এবং তাঁকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

নওগাঁর ধামইরহাটে নিজেদের নামে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধা মাকে শারীরিক ও মানসিক নির্যাতন এবং বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে তাঁর দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৩ মিনিট আগে
গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. একরামুল হক আজকের পত্রিকাকে বলেন, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভ্যাকসিন কিছুদিন আগে ফুরিয়ে গেছে। কয়েক দিনের মধ্যেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন চলে আসবে।
৫ মিনিট আগে
রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
৩৬ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে