
বগুড়ার গাবতলীতে অস্থায়ী বেদেপল্লিতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বেদে সম্প্রদায়ের লোকজনের সংঘর্ষে শাকিল (২৫) নামের এক সাপুড়ে নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে গাবতলী উপজেলার নাড়ুয়ামালা বাজারসংলগ্ন অস্থায়ী বেদেপল্লিতে এ ঘটনা ঘটে। এর আগে গতকাল বুধবার গভীর রাতে বেদেপল্লির একটি ঝুপড়ি ঘরে স্থানীয় এক যুবকের প্রবেশকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে এক নারীকে আটক করেছে।
পুলিশ জানায়, ইটভাটাসংলগ্ন ফাঁকা মাঠে বেদে সম্প্রদায়ের প্রায় ৪০টি পরিবারের দেড় শ মানুষ অস্থায়ীভাবে ঝুপড়ি ঘর তুলে বসবাস করছিলেন। গতকাল গভীর রাতে পার্শ্ববর্তী হোসেনপুর গ্রামের রাশেদ ইসলাম নামের এক যুবক ‘অসৎ উদ্দেশ্যে’ বেদেদের একটি ঝুপড়ি ঘরে প্রবেশ করেন। এ সময় বেদে সম্প্রদায়ের লোকজন তাঁকে আটক করে বেঁধে রাখেন।
আজ সকাল সাড়ে ৭টার দিকে খবর পেয়ে রাশেদের মামাতো ভাই বিশুর নেতৃত্বে গ্রামের অর্ধশতাধিক নারী-পুরুষ তাঁকে ছিনিয়ে নিতে বেদেপল্লিতে হামলা করেন। তখন দুই পক্ষের সংঘর্ষে বেদে সম্প্রদায়ের শাকিল ও জামরুল (২৮) ছুরিকাঘাতে আহত হন। অন্যদিকে বেদেদের মারধরে আহত হন বিশু (২৮), সম্রাট (২০), নাঈম (২২), তৌফিকসহ (২৫) উভয় পক্ষের আরও কয়েকজন।
গুরুতর আহত শাকিল ও জামরুলকে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন। জামরুলকে পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সংঘর্ষের খবর পেয়ে গাবতলী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিশুর বোন জমেলাকে আটক করে। অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন বলেন, বেদেপল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে