
মব সৃষ্টি করে তিন পুলিশ সদস্যকে হেনস্তার অভিযোগে বগুড়ার ধুনটে দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশের জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল সোমবার রাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করে। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মুরগি ব্যবসায়ী মাসুদ রানা (২৫) ও শাহিনুর জামান গোলাপ (৪৫)। তারা ধুনট উপজেলার মাটিকোড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, সোমবার টিএসআই আবুল কালাম আজাদ ট্রাফিক চেকপোস্ট বসিয়ে ধুনট থানাধীন হুকুম আলী বাসস্ট্যান্ডে দায়িত্ব পালন করছিলেন। চেকপোস্ট চলাকালে দুটি মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র যাচাই করা হয়। একটির কাগজপত্র ঠিক না থাকায় মোটরযান আইনে মামলা দেন। আরেকটি গাড়ির কাগজপত্র ঠিক থাকায় কনস্টেবল আব্দুল খালেক টিএসআই আজাদকে জানিয়ে মোটরসাইকেলটি ছেড়ে দেন। সেখানে উপস্থিত মুরগি ব্যবসায়ী মাসুদ রানা ও শাহিনুর জামান গোলাপ দাবি করেন কনস্টেবল খালেক টাকা নিয়ে মোটরসাইকেল ছেড়ে দিয়েছেন। এ সময় তাঁরা স্থানীয় লোকজনকে ডেকে মব সৃষ্টি করে পুলিশের কাজে বাধা দেন এবং পুলিশের ওপর আক্রমণ চালিয়ে তিন পুলিশ সদস্যকে হেনস্তা করেন।
পরে ধুনট থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। কনস্টেবল আব্দুল খালেক ও কনস্টেবল আব্দুল হামিদকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এই ঘটনায় ধুনট থানার এসআই মোস্তাফিজার রহমান বাদী হয়ে গ্রেপ্তার দুজনসহ অজ্ঞাত ১৫-২০ জনের নামে সোমবার রাতে ধুনট থানায় মামলা দায়ের করেন।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১১ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২৫ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে