
বগুড়ার সারিয়াকান্দিতে প্রেমের তথ্য ফাঁস করে দেওয়ার সন্দেহে জিসান বাবু (১৬) নামের এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করেছে তারই এক বন্ধু। গতকাল রোববার রাতে সারিয়াকান্দি উপজেলার সুতানারা গ্রামের মহিষাবান বিলের পাশের ডোবা থেকে পুলিশ জিসান বাবুর লাশ উদ্ধার করেছে।
জিসান পাশের ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের হটিয়ারপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং জোড়শিমুল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।
নিহতের মা শিল্পী খাতুন জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে জিসান বাবুর বন্ধু রাসেল ফোন করে জোড়শিমুল বাজারে ডাকে। জিসান তার সমবয়সী চাচা আলিফকে সঙ্গে নিয়ে জোড়শিমুল বাজারে যায়। সেখান থেকে রাসেলসহ তাঁরা তিনজন পাশের সুতানারা গ্রামের মহিষাবান বিলে বেড়াতে যায়। সেখানে একটি ডোবার পাড়ে তর্কবিতর্কের একপর্যায়ে রাসেল পকেট থেকে ছুরি বের করে জিসানের গলায়, ঘাড়ে এবং ডান কানের নিচে আঘাত করে। ঘটনাস্থল থেকে আলিফ ভয়ে দৌড়ে পালিয়ে আসে। রাত সাড়ে ৮টার দিকে আলিফ বাড়িতে খবর দেয়। খবর পেয়ে জিসান বাবুর পরিবারের সদস্যরা এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডোবার পানি থেকে জিসান বাবুর লাশ উদ্ধার করে।
পুলিশের একটি সূত্র জানায়, জিসান বাবু জোড় শিমুল হাইস্কুলে সপ্তম শ্রেণিতে এবং রাসেল ৮ম শ্রেণিতে লেখাপড়া করত। একই স্কুলের এক ছাত্রীর সঙ্গে রাসেলের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি রাসেলের প্রেমের তথ্য ফাঁস হয়ে গেলে পরিবার থেকে তার প্রেমিকাকে অন্যত্র বিয়ে দেয়। জিসান প্রেমের তথ্য ফাঁস করেছে মর্মে রাসেল তাকে সন্দেহ করছিল। আর এই সন্দেহ থেকেই কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে জিসান বাবুকে হত্যা করা হয়। জিসান বাবুর সঙ্গে থাকা তার চাচা আলিফকে জিজ্ঞাসাবাদে পুলিশ এমন তথ্য পেয়েছে।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, জিসান বাবু হত্যার ঘটনায় তার মা শিল্পী খাতুন বাদী হয়ে সোমবার রাসেলকে আসামি করে থানায় হত্যা মামলা করেছে। ঘটনার পরপরই রাসেল আত্মগোপন করে। তাকে ধরতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৪ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে