বগুড়ায় শ্রমিক লীগ নেতাকে পিটিয়ে জখমের পর থানায় সোপর্দ করে একদল দুর্বৃত্ত। পুলিশ তাঁকে গ্রেপ্তার না করায় পরে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বগুড়া বিআরটিসি বাস ডিপোতে এ ঘটনা ঘটে।
আলমগীর হোসেন বিআরটিসি শ্রমিক কর্মচারী লীগ (সিবিএ) বগুড়া বাস ডিপোর সাধারণ সম্পাদক।
হাসপাতালে আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল মঙ্গলবার রাতে আমি বিআরটিসি অফিসে বসে ছিলাম। রাত ৯টার দিকে কয়েকজন যুবক আমাকে অফিস থেকে টেনেহিঁচড়ে বের করে লোহার রড দিয়ে পিটিয়ে প্যান্টের পকেটে থাকা অফিসের ৩৩ হাজার ৯০০ টাকা এবং মানিব্যাগে থাকা ব্যক্তিগত ১৯ হাজার টাকাসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়।
পরে কিছু লোকজন আমাকে থানায় নিয়ে যায়। সেখান থেকে হাসপাতালে ভর্তি করা হয়।’
আলমগীর হোসেন আরও বলেন, ‘আমি একসময় বিআরটিসি শ্রমিক কর্মচারী লীগের (সিবিএ) সাধারণ সম্পাদক ছিলাম। বর্তমানে সেই কমিটি বিলুপ্ত। কী কারণে মারধর করা হলো সেটা আমি জানি না।’
বিআরটিসি বাস ডিপোর কয়েকজন কর্মচারী জানান, আলমগীর হোসেন বিআরটিসির বাসচালক হলেও তিনি বাস চালান না, বহিরাগত চালকেরা তাঁর নামে বরাদ্দ করা বাস চালান। আলমগীর হোসেন ডিপো ম্যানেজারের ঘনিষ্ঠজন হওয়ায় তাঁর প্রভাব এখনো রয়েছে।’
ডিপোতে বিভিন্ন রুটে চলাচলকারী বাসের চাঁদা নিয়ে দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। এর জেরে গতকাল রাতে আলমগীরের ওপর হামলা করা হয়।
এ বিষয়ে কথা বলতে বগুড়া বিআরটিসি বাস ডিপোর ম্যানেজার শাহিনুল ইসলামের সঙ্গে একাধিকবার মোবাইল ফোন এবং খুদে বার্তা পাঠিয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া না দেওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, ‘মব সৃষ্টি করে আলমগীরকে পিটিয়ে আহত করা হয়েছে। তাঁর নামে কোনো মামলা নাই। বিআরটিসির লোকজন তাঁকে থানায় নিয়ে এসেছিল। চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হয়েছে। যারা মব সৃষ্টি করে সরকারি কর্মচারীর ওপর হামলা করেছে তাদের বিরুদ্ধে লিখিত দিলে মামলা নেওয়া হবে।’

গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৬ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৫ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে