
বগুড়ায় জ্বালানি সংকটে ইরি-বোরো চাষ ব্যাহত হচ্ছে। সেচের জন্য জ্বালানি ডিজেল সংগ্রহ করতে কৃষককে দুর্ভোগ পোহাতে হচ্ছে। চাহিদা ও সময়মতো জ্বালানি না পাওয়ায় উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন কৃষক।
বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলার ১২টি উপজেলায় ১ লাখ ৮৭ হাজার ২০০ হেক্টর জমিতে ইরি-বোরো চাষ করা হয়েছে। এই পরিমাণ জমি থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ লাখ ৭৭ হাজার ৪৭৪ টন ধান। ধানের জমিতে সেচ দেওয়ার জন্য ৩২ হাজার ডিজেলচালিত শ্যালো মেশিন ও সাড়ে ১১ হাজার বিদ্যুৎ-চালিত সেচ মেশিন রয়েছে।
মাঠপর্যায়ে ঘুরে দেখা গেছে, বিদ্যুৎ-চালিত মেশিনের আওতায় ধানের জমিতে সেচসংকট নেই। তবে সময়মতো জ্বালানি না পাওয়ায় ডিজেলচালিত শ্যালো মেশিন দিয়ে চাহিদামতো সেচ দেওয়া যাচ্ছে না।
বগুড়া সদরের বুজরুকবাড়িয়া গ্রামের কৃষক শাজাহান আলী ও মোহাম্মদ আলী তিন বিঘা জমিতে ইরি চাষ করেছেন। কিন্তু ডিজেলের অভাবে তাঁদের শ্যালো মেশিন বন্ধ রয়েছে গত ১৫ দিন ধরে। মোহাম্মদ আলী বলেন, এ সময় ধানের ফুল আসবে, অথচ জমিতে সেচ দেওয়া যাচ্ছে না। এতে ধানে চিটা হওয়ার আশঙ্কা রয়েছে। এতে ফলনও কমে যাবে।
বগুড়া সদরের রাজাপুর গ্রামের কৃষক রনি মিয়া বলেন, ‘চার বিঘা জমিতে ইরি ধান চাষ করেছি। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও সময়মতো ডিজেল পাওয়া যাচ্ছে না। কয়েক দিন ঘুরে গতকাল সামান্য ডিজেল পাওয়া গেছে। তাই জমিতে সেচ দেওয়া সম্ভব হচ্ছে।’
বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের উপসহকারী কৃষি কর্মকর্তা ফরিদুর রহমান বলেন, ‘জ্বালানি সংকটের প্রভাব ইরি-বোরো চাষে পড়বে না। কারণ, আর এক মাস পর ধান কাটা শুরু হবে। এ সময় জমিতে সেচ দরকার হবে চারবার। যদি একবার বৃষ্টি হয়, তাহলে সেচ লাগবে দুইবার। তবে কৃষিজমির কাজ ফেলে ডিজেল সংগ্রহ করতে ঘণ্টার পর ঘণ্টা কৃষককে অপেক্ষা করতে হচ্ছে, এটাই তাঁদের জন্য কষ্টকর। জ্বালানি সংকটে সেচ মেশিন বন্ধ হয়ে যাওয়া কিংবা জমি শুকিয়ে পানিশূন্য হওয়ার মতো খবর আমাদের কাছে নেই এখনো।’

সভায় ইসি সানাউল্লাহ বলেন, সুষ্ঠু ও বিতর্কহীন নির্বাচন আয়োজনের ব্যাপারে নির্বাচন কমিশন কঠোর অবস্থানে থাকবে। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন সম্পন্ন করাই নির্বাচন কমিশনের লক্ষ্য। তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন ছিল দেশের ইতিহাসে অন্যতম সংঘাত ও রক্তপাতহীন নির্বাচন। সেই মান এই উপনির্বাচনেও ধরে রাখতে হবে।
২১ মিনিট আগে
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অনুমোদনহীন ড্রোন ওড়ানোর ঘটনায় একটি ড্রোন জব্দ করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় বিমানবন্দরের ভিআইপি গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, নির্বাচনের আগে দেওয়া বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়নের পথে রয়েছে। বিএনপি সরকার দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।
৩৪ মিনিট আগে
শিবচর থানা-পুলিশ জানায়, হারিয়ে যাওয়ার পর বিভিন্ন স্থানে ঘুরে বেড়াত ইদ্রিস। হাটবাজার ও কলকারখানায় কাজ করে কোনোভাবে দিন কাটিয়েছে সে। নিজের এলাকার নাম-ঠিকানা না জানায় বাড়ির পথও খুঁজে পায়নি।
৪১ মিনিট আগে