বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়ন ছাত্রদলের সদস্যসচিব আল মেহেদী হাসানের ওপর হামলার ঘটনায় সংগঠনের পক্ষ থেকে পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
জেলা ছাত্রদল সূত্রে জানা গেছে, হামলার ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির প্রতিবেদনে দায়ী হিসেবে পৌর ও উপজেলা ছাত্রদলের পাঁচ নেতার সংশ্লিষ্টতা পাওয়া যায়। অভিযুক্তরা হলেন দুপচাঁচিয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, দুপচাঁচিয়া পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মিনারুল ইসলাম বর্ষণ, পৌর ছাত্রদল নেতা মিশকাত মিয়া, মো. হিমেল ও মো. হানিফ।
বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ স্বাক্ষরিত কারণ দর্শানো নোটিশে বলা হয়, কেন তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে দলীয় কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যা প্রদানের জন্য বলা হয়েছে। ব্যর্থ হলে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।
বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ জানান, তুচ্ছ ঘটনা নিয়ে ২৪ এপ্রিল ছাত্রদল নেতা আল মেহেদী হাসানের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে