
বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় শারফুদ্দীন মাহমুদ খান (৫০) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। রোববার (১ জুন) রাত ১০টার দিকে পৌর এলাকার বেলঘড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শারফুদ্দীন মাহমুদ খান ভাটরা ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামের বাসিন্দা এবং পেশায় দলিল লেখক ছিলেন।
নন্দীগ্রাম উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আখতারুজ্জামান উজ্জ্বল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দলিল লেখক শারফুদ্দীন মাহমুদ খান নন্দীগ্রামে তাঁর কাজ শেষ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে পৌর এলাকার বেলঘড়িয়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর বলেন, শারফুদ্দীন মাহমুদ খান ভাটরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, ঘটনা শোনার পরে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা যায়নি।

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৪ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৮ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৭ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে