বগুড়ায় নন্দীগ্রামে পিকনিকের বাসচাপায় আবুল হোসেন (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির বাড়ি ওই উপজেলার কাথম গ্রামে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, গাইবান্ধা থেকে মোর্শেদা নিউ সাফা পরিবহনের একটি বাস রাজশাহীতে পিকনিকে যাচ্ছিল। বেলা ১১টার দিকে বাসটি কুন্দারহাট বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা আবুল হোসেনকে চাপা দিয়ে পালিয়ে যায়। বাসচাপায় আবুল হোসেন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ বাসটিকে ধাওয়া করলে চালক ও তাঁর সহকারী ওমরপুর নামক স্থানে বাস থামিয়ে পালিয়ে যান। পরে পুলিশ বাসে থাকা পিকনিকের লোকজনকে নামিয়ে দিয়ে বাসটি আটক করে।
ওসি বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২১ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
২ ঘণ্টা আগে