বগুড়ার গাবতলীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ শুক্রবার গাবতলী স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের আনুমানিক বয়স ৫০ থেকে ৬০ বছর বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে গাবতলী রেলস্টেশন মাস্টার ইমরুল কায়েস বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই বৃদ্ধা মারা যান। ট্রেনের ধাক্কায় তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়, ফলে কেউ তাকে শনাক্ত করতে পারেননি।
এ বিষয়ে গাবতলী মডেল থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মজিবর রহমান বলেন, ‘মরদেহ উদ্ধারের কাজ চলছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। পরবর্তী পদক্ষেপ তারাই গ্রহণ করবে।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে