
বগুড়ার ধুনটে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে পদক্ষেপ নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় সচেতন মহল। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের শিমুলবাড়ী বাঁধের ওপর ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের বৈশাখী, সহড়াবাড়ী, শিমুলবাড়ী, বানিয়াজান, কৈয়াগাড়ী, রাধানগর ও বথুয়ারভিটা এলাকার সচেতন মানুষ মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় সমাজসেবক আব্দুল হান্নান, সাইফুল ইসলাম, নান্নু মণ্ডল, রুবেল হোসেন, ভেটু তালুকদার, কামরুল হাসান, জনাব আলী, মোহাম্মাদ আলী, তোতা মিয়া, রফিকুল ইসলাম, আনিছুর রহমান, দুলাল হোসেন ও আব্দুল খালেক।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে অসময়ে নদীতে ভাঙন দেখা দিয়েছে। নদীর গতিপথ পরিবর্তন হয়ে যাচ্ছে, জীববৈচিত্র্য হুমকির মধ্যে পড়েছে। সরকার মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে।
বক্তারা যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। প্রশাসন বালু উত্তোলন বন্ধ না করলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি পালন করবেন তাঁরা।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৩ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৬ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে