বগুড়ার শিবগঞ্জে মশার কয়েলের আগুনে পুড়ে বাটু মিয়া (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের মূখূরজান গ্রামে ওই বৃদ্ধের নিজ বসত বাড়ির শয়নকক্ষে এ ঘটনা ঘটে।
বাটু মিয়ার ভাতিজা রান্টু মিয়া বলেন, আমার চাচা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। গত রাতে কয়েল জালিয়ে ঘুমিয়ে ছিলেন। সেখান থেকে তিনি আগুনে পুড়ে গেছেন। আমরা গভীর ঘুমে থাকায় কিছু বুঝতে পারিনি। সকালে উঠে তার আগুনে পোড়া কঙ্কাল দেখতে পেয়েছি।
ময়দানহাট্টা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু জাফর আগুনে পুড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, আমি বিষয়টি সম্পর্কে জানি না। তবে খবর নিয়ে পরে বিস্তারিত জানাতে পারব।

পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ মিনিট আগে
স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
১৩ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে