
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসনে বিজয়ী হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আসন দুটি হচ্ছে—বগুড়া-৬ ও ঢাকা-১৭। সংবিধান অনুযায়ী একজন ব্যক্তি একাধিক আসনে নির্বাচিত হলেও কেবল একটিতে সংসদ সদস্য হিসেবে থাকতে পারেন। সে অনুযায়ী, ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন তারেক রহমান। ইতিমধ্যে আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে এবং সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ফলে উপনির্বাচনকে ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা। শহর থেকে গ্রাম, চায়ের দোকান, বাজার, দলীয় কার্যালয় সর্বত্র এখন একটাই প্রশ্ন, কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন?
বগুড়া শহরের সাতমাথা এলাকায় ফল ব্যবসায়ী আবু জাফর ও রিকশাচালক আব্দুস সালামের মতে, তারেক রহমান যেহেতু নিজে এখান থেকে নির্বাচিত হয়েছেন, তাই উপনির্বাচনেও তাঁর পরিবারের কাউকে মনোনয়ন দিলে এলাকাবাসী খুশি হবে। আবার তৃণমূল পর্যায়ে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত অনেকে বলছেন, তাঁরা চান এমন একজনকে প্রার্থী করা হোক, যিনি তাঁর নির্বাচনী এলাকার বাসিন্দাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কলেজশিক্ষক বলেন, পরিবার থেকে মনোনয়ন দিলে সহানুভূতির ভোট পাওয়া যেতে পারে। কিন্তু স্থানীয় রাজনীতিতে সক্রিয়, মাঠপর্যায়ে পরীক্ষিত কাউকে দিলে দল আরও শক্তিশালী অবস্থানে থাকবে। বগুড়া সদরের সাতশিমুলিয়া গ্রামের কৃষক মতিউর রহমান বলেন, ‘আমরা বড় নেতাদের নাম জানি, কিন্তু দরকার এমন এমপি যিনি আমাদের রাস্তাঘাট, কৃষি আর বাজারের সমস্যাগুলো বুঝবেন।’
বিএনপির ইউনিয়ন পর্যায়ের এক নেতা বলেন, দলের দুঃসময়ে যাঁরা মাঠে ছিলেন, মামলা-হামলা মোকাবিলা করেছেন, কর্মীদের আগলে রেখেছেন। বিপদে-আপদে নিজের টাকা খরচ করে কর্মীদের দেখভাল করেছেন তাঁদের মধ্য থেকে কাউকে মনোনয়ন দিলে তৃণমূলের কর্মীরা বেশি উৎসাহ পাবে।
জেলা বিএনপির একাধিক নেতা বলেন, তারেক রহমানের পরিবারের কেউ প্রার্থী হলে কেন্দ্রের বার্তা শক্ত হবে। তবে স্থানীয় নেতাদের মধ্যেও কয়েকজন যোগ্যতাসম্পন্ন, তাঁদের গ্রহণযোগ্যতাও ভালো।
বগুড়া-৬ আসন ঐতিহ্যগতভাবে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। সাধারণত এই আসনে ধানের শীষ প্রতীকে যে কেউ বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে থাকেন। তবে জিয়া পরিবার থেকে প্রার্থী দিলে আবেগের বিষয়টি গুরুত্ব পাবে, আর জেলার নেতাদের মধ্য থেকে দিলে সংগঠন শক্তিশালী হবে বলে মনে করছেন অনেকে।
উপনির্বাচনের তফসিল ঘোষণার আগে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘিরে এলাকায় চলছে নানা আলোচনা। ফেসবুকে পছন্দের নেতার প্রার্থিতা চেয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন অনেকে। তবে শেষ পর্যন্ত দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তই চূড়ান্ত। সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বলেন, জিয়া পরিবার থেকে প্রার্থী দেওয়া হলে বগুড়ার মানুষ সবচেয়ে বেশি খুশি হবে। আর অন্য প্রার্থী দেওয়া হলেও তিনি যেন এলাকার উন্নয়ন ও জনগণের পাশে থাকেন, এটাই বগুড়াবাসীর প্রত্যাশা।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে