
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তে দগ্ধ হয়ে মারা যাওয়া আয়া মাসুমা বেগমকে ভোলার বোরহানউদ্দিনে তাঁদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আজ রোববার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টায় নিজ এলাকায় তাঁর জানাজা শেষে বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে দাফন সম্পন্ন হয়।
এর আগে এ দিন ভোরে ঢাকা থেকে মাসুমার মরদেহ পৌঁছায় গ্রামের বাড়িতে। এ সময় আত্মীয়স্বজন ও এলাকাবাসীর ঢল নামে। সেখানে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয় এবং গ্রামে শোকের ছায়া নেমে আসে।
মাসুমার জানাজায় অংশগ্রহণ করে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান-উজ্জামান বলেন, ‘আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাঁকে পরপারে ভালো রাখুক। উপজেলা প্রশাসন নিহত মাসুমার পরিবারের পাশে আছে। সরকারের পক্ষ থেকে সব রকম সরকারি সহায়তা তাঁর পরিবারকে দেওয়া হবে। তাঁদের যে কোনো বিপদে উপজেলা প্রশাসন সব সময় পাশে থাকবে।’
জানা গেছে, গতকাল শনিবার (২৬ জুলাই) সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যু হয় মাসুমার।
মাসুমা মাইলস্টোন স্কুলে আয়া হিসেবে কর্মরত ছিলেন। স্বামী মো. সেলিম রাজধানীর একটি বায়িং হাউজে ড্রাইভার হিসেবে কাজ করেন। ঢাকার তুরাগ নয়ানগর শুক্রভাঙ্গা এলাকায় স্বামী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বসবাস করতেন তিনি।
মাসুমার স্বামী সেলিম বলেন, ‘ঘটনার দিন মাসুমা স্কুলে কর্মরত ছিল। পরে আগুন লাগার খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যাই। ঘটনাস্থলে গিয়ে জানতে পারি তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে।’ তিনি বলেন, ‘আমার ছোট ছোট দু’টি সন্তান রয়েছে, যাদের মুখের দিকে তাকিয়ে আমি শোকে স্তব্ধ হয়ে যাই। আল্লাহর কাছে দোয়া করেছিলাম বাচ্চাদের জন্য হলেও যেন আল্লাহ আমার স্ত্রীকে ফিরিয়ে দেন। কিন্তু সে আমাকে রেখে চলে গেল। সবাই তার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন।’

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩১ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৩৪ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
৪২ মিনিট আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১ ঘণ্টা আগে