
ভোলায় নতুন আবিষ্কার ইলিশা-১ গ্যাসক্ষেত্রে উৎপাদন পরীক্ষা শেষ হয়েছে। গ্যাস সরবরাহের জন্য প্রস্তুত রাখা হয়েছে। গ্যাসক্ষেত্রটিকে দেশের ২৯তম গ্যাসক্ষেত্র হিসবে ঘোষণা করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। জেলার সদর উপজেলার ইলিশা ইউনিয়নের মালেরহাট এলাকায় এই গ্যাসক্ষেত্র অবস্থিত।
আজ মঙ্গলবার সকালে ইলিশা-১ গ্যাসক্ষেত্র থেকে উৎপাদন পরীক্ষা শেষ হয়েছে বলে জানান বাপেক্সের ভূতাত্ত্বিক বিভাগের ব্যবস্থাপক মো. আলমগীর হোসেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দেশের ২৯তম ভোলা সদরের ইলিশা-১ গ্যাসক্ষেত্র থেকে আমরা উৎপাদন পরীক্ষা শেষ করেছি। এই লক্ষ্যে যন্ত্রপাতি বসিয়ে যা যা করার তা করে উৎপাদনের জন্য প্রস্তুত করা হয়েছে। এখন পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হবে। বাপেক্স আরও দুটি টেস্টিংয়ের কাজ শুরু করবে।’
ইলিশা-১ গ্যাসক্ষেত্রে মোট ২০০ বিলিয়ন ঘনফুট (বিসিএফ) অথবা এরও বেশি ঘনফুট গ্যাস মজুত থাকতে পারে বলে ধারণা করছেন আলমগীর হোসেন। তিনি বলেন, ‘প্রতিদিন প্রায় ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব, তা চলবে প্রায় ২৬ বছর।’
বাপেক্স জানায়, ভোলায় বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাসের মজুত রয়েছে। এখন পর্যন্ত তিনটি গ্যাসক্ষেত্র আবিষ্কার করা হয়েছে, যার সূত্র ধরেই ৯টি কূপ খনন হয়েছে। প্রতিটি কূপেই অনেক বেশি পরিমাণ গ্যাসের সন্ধান মিলেছে। আরও পাঁচটি কূপ খননের পরিকল্পনা রয়েছে বাপেক্সের।
ভোলায় আরও একটি গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হতে পারে বলে জানিয়েছে বাপেক্স। সেটি আবিষ্কৃত হলে গ্যাসক্ষেত্র খননের সংখ্যা আরও বাড়বে। এ ছাড়া চরফ্যাশন ও মনপুরায় গ্যাসের সম্ভাব্যতা যাচাই করতে জরিপ করবে বাপেক্স। আরও নতুন পাঁচটি কূপ খননের অনুমোদন হয়েছে। এর মধ্যে শাহবাজপুরে দুটি, ভোলা নর্থে দুটি ও ইলিশায় একটি। আরও গ্যাস অনুসন্ধানে জরিপ করবে বাপেক্সের ভূতাত্ত্বিক বিভাগ।
১৯৯৩-৯৪ সালে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে প্রথম শাহবাজপুর গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া যায়। এরপর ১৯৯৫ সালের দিকে উৎপাদনে যায় বাপেক্স। এরপর থেকেই উপকূলীয় এই দ্বীপ জেলা ভোলায় একের পর এক গ্যাসের সন্ধান মেলে।

২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
১৮ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
২ ঘণ্টা আগে