ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে এক ওয়ার্ড সভাপতির হাতের কবজি কেটে নেওয়ার ঘটনায় বিএনপির দেউলা ইউনিয়ন শাখার সভাপতির কার্যক্রম স্থগিত করা হয়েছে। বুধবার রাতে বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা ও সদস্যসচিব অ্যাডভোকেট কাজী মো. আজম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড এবং সংঘর্ষের সময় দায়িত্বশীল ভূমিকা পালন না করায় দেউলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আমির হোসেন ব্যাপারীর কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হলো।’
এ ছাড়া তাঁকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। সাত দিনের মধ্যে তাঁকে উপজেলা বিএনপির আহ্বায়ক বা সদস্যসচিব বরাবর লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।
এর আগে একই ঘটনায় তাঁর ছেলে দেউলা ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি রাকিব ব্যাপারীকেও কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল উপজেলা ছাত্রদল।
প্রসঙ্গত, গত ১৫ জুন (রোববার) বিকেলে কমিটি গঠনকে কেন্দ্র করে দেউলা ইউনিয়নের মজম বাজারে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এ সময় দেউলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন এবং তাঁর হাতের কবজি কেটে ফেলা হয়।
আহত আনিসুর রহমানকে প্রথমে ভোলা সদর হাসপাতাল এবং পরে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষে আরও অন্তত ১০ জন আহত হন।
অভিযোগ রয়েছে, এ হামলায় সরাসরি অংশ নেন দেউলা ইউনিয়ন বিএনপির সভাপতির ছেলে রাকিব ব্যাপারী।
সংঘর্ষের খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিএনপির নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং দলীয় হাইকমান্ডের দিক থেকেও ক্ষোভ প্রকাশ করা হয়।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৬ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪০ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে