
বগুড়ায় দুই এলাকাবাসীর সংঘর্ষ থামাতে গিয়ে বিপুলসংখ্যক দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে শিলা আক্তার নামের এক নারীকে আটক করা হয়। পুলিশ বলছে, বর্তমানে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আছে।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে শহরের চকসূত্রাপুর এলাকায় হরিজন সম্প্রদায় ও চকসূত্রাপুর কসাইপাড়া এলাকাবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলে।
এ ছাড়া হরিজনদের চারটি বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। পরে পুলিশ হযরত আলী বসির নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁর স্ত্রী শিলার কাছ থেকে ৩১০টি ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া ওই বাড়িতে তল্লাশি চালিয়ে রামদা, চাপাতি, সামুরাই, চায়নিজ কুড়ালসহ ৯টি দেশীয় অস্ত্র, ১১টি বার্মিজ চাকু, ৮০টি নেশাদ্রব্য সিডিল বড়ি উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক বিক্রির টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ ইকবাল বাহার জানান, দুই পক্ষই মাদক কারবারি। মাদক কারবারের নিয়ন্ত্রণ ছাড়াও একটি বিয়ের অনুষ্ঠানের বিরোধ নিয়ে বুধবার সংঘর্ষের সূত্রপাত হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
১৭ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২১ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে