ঘূর্ণিঝড় মিধিলির তাণ্ডবে গভীর সমুদ্রে ডুবে যাওয়া পটুয়াখালীর কলাপাড়ার এফবি রহমাতুল্লাহ ট্রলারের সাত জেলে নিখোঁজের ১৩ দিন পর উদ্ধার হয়েছেন। আজ শুক্রবার দুপুরে ভোলার এফবি আরাফাত নামের একটি ট্রলার তাঁদেরকে কুয়াকাটায় নিয়ে আসে। এখনো সন্ধান মেলেনি জেলার রাঙ্গাবালী উপজেলার তিন ট্রলারসহ ২৫ জন জেলের।
সাত জেলে উদ্ধার হওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা। তিনি জানান, গত ১৭ নভেম্বর ঘূর্ণিঝড় মিধিলির কারণে কলাপাড়া ও রাঙ্গাবালীর চারটি ট্রলারসহ ৩২ জন জেলে নিখোঁজ হন। বঙ্গোপসাগরে চার দিন বিভিন্ন সামগ্রীর ওপর ভাসার পর ত্রিশবাম এলাকা থেকে ভোলার একটি ট্রলারের লোকজন কলাপাড়ার সাত জেলেকে উদ্ধার করেন।
উদ্ধার হওয়া জেলেরা কুয়াকাটা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান অপু সাহা। তিনি বলেন, `উদ্ধারকারী ট্রলারটি মাছ শিকার শেষে তীরে ফেরায় জেলেদের ঘাটে পৌঁছাতে দেরি হয়েছে। নিখোঁজ তিনটি ট্রলারসহ ২৫ জেলেকে খুঁজে পেতে মৎস্য বিভাগ অনুসন্ধান চালাচ্ছে।’

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে