
বরিশালে ফার্মেসি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করেছেন। বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির (বিসিডিএ) বরিশাল কার্যালয় ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তারের আশ্বাস দিলে তাঁরা ধর্মঘট তুলে নেন।
আজ রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় নগরের টাউন হলের সামনে বিক্ষোভ করে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছিলেন তাঁরা। এর আগে বিকেল থেকেই নগরে ৬ সহস্রাধিক ফার্মেসি বন্ধ করে দেওয়া হয়।
নগরের ফার্মেসি মালিক রেজাউল ইসলাম খান রাজু বলেন, তাঁদের পুলিশ কমিশনার কার্যালয়ে রাতে ডাকা হয়। সেখানে পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভূঞা, বিপিএম (বার) তাঁদের আশ্বাস দেন রাতের মধ্যে ইকবালকে গ্রেপ্তার করবে। ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে।
রেজাউল ইসলাম খান রাজু আরও বলেন, এমন আশ্বাসে জনগণের কথা বিবেচনা করে তাঁরা রাত সাড়ে ৮টার দিকে ধর্মঘট প্রত্যাহার করেছেন। তাঁদের দাবি পূরণ না হলে ফের কর্মসূচি দেবেন।
আজ সন্ধ্যায় শেবাচিম হাসপাতালের সামনে গিয়ে দেখা যায়, সেখানকার দেড় শতাধিক ফার্মেসি বন্ধ। কথা হয় নলছিটি থেকে আসা এক রোগীর স্বজন মেহেদী হাসানের সঙ্গে। তিনি বলেন, স্যালাইন নিতে এসেছিলেন। কিন্তু ফার্মেসি বন্ধ।
উজ্জল মিস্ত্রী নামক অপর একজন বলেন, ওষুধ কিনতে এসে পাননি।
উল্লেখ্য, আজ রোববার ভোরে নগরের কালিবাড়ী রোডের মুখে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির জেলা কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। ব্যবসায়ীদের অভিযোগ, প্রিন্টিং মালিক ইকবাল আজম খানের নির্দেশে এ হামলা চালানো হয়। তাঁকে গ্রেপ্তারের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছিলেন ওষুধ ব্যবসায়ীরা।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে