
পদ সৃষ্টির ১৫ বছর পর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চালু হলো হেমাটোলজি (রক্তরোগ) বহির্বিভাগের চিকিৎসা কার্যক্রম। প্রতি রবি থেকে বুধবার হাসপাতালের বহির্বিভাগের ১৬২ নম্বর কক্ষে রক্তরোগ বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগীদের সেবা প্রদান করবেন। রোববার শেবাচিম হাসপাতালে হেমাটোলজি বহির্বিভাগ ও স্পেশালিটি ক্লিনিকের উদ্বোধন করা হয়।
জানা গেছে, ২০১০ সালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে হেমাটোলজি (রক্তরোগ) বিভাগের চিকিৎসকদের পদ সৃষ্টি হয়। বিভাগটি সৃষ্টি হলেও বিগত ১৫ বছরে কোনো চিকিৎসক পদায়ন করা হয়নি। গত বছরের আগস্টে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের হেমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও সাবেক বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আলীকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হলে তিনি হেমাটোলজি বিভাগ চালুর উদ্যোগ নেন। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর হেমাটোলজি বিভাগের যন্ত্রপাতিসহ যাবতীয় বিষয়ে সহযোগিতা করেন।
রোববার মেডিসিন সেমিনার হলে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাসপাতালের উপপরিচালক ডা. এস এম মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসেন বাবলু, শেবামেক শিক্ষক সমিতির সভাপতি ডা. কামরুদ্দোজা হাফিজুল্লাহ, হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মাদ মাহামুদ হাসান ও ডা. এ কে এম নজমূল আহসান।
হেমাটোলজি (রক্তরোগ) বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে চিকিৎসকেরা বলেন, রক্তরোগে আক্রান্ত এ অঞ্চলের রোগীদের রাজধানীতে যেতে হতো। এখান থেকে শেবাচিম হাসপাতালেই চিকিৎসাসেবা পাবেন।
তাঁরা বলেন, হেমাটোলজি চিকিৎসাবিজ্ঞানের রক্ত এবং রক্ত গঠনকারী টিস্যুগুলো নিয়ে কাজ করে। এটি রক্ত এবং এর উপাদানগুলোর রোগ, যেমন—রক্তকোষ, হিমোগ্লোবিন, রক্তের প্রোটিন, অস্থিমজ্জা, প্লাটিলেট, রক্তনালি, প্লীহা এবং জমাট বাঁধার প্রক্রিয়া সম্পর্কিত রোগগুলোর কারণ, রোগ নির্ণয়, চিকিৎসা এবং প্রতিরোধের ব্যবস্থা নেয়। এখানে রক্তাল্পতা, রক্ত জমাট বাঁধার সমস্যা, হিমোফিলিয়া, রক্ত ক্যানসার, থ্যালাসেমিয়া, সিকল সেল অ্যানিমিয়া চিকিৎসা প্রদান করা হবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে