
বরিশাল নগরীঘেঁষা কীর্তনখোলা নদীতে জ্বালানি তেলের ড্রামভর্তি ট্রলারে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে চারজন আহত হয়েছেন। এ ঘটনায় দুজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। আজ বুধবার সন্ধ্যায় নগরীর ত্রিশ গোডাউন-সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে। আহতদের বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরিশাল ফায়ার ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক হেলাল উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
ট্রলারের ইঞ্জিনরুম থেকে ঘটনার সূত্রপাত বলে প্রাথমিক ধারণা করছে ফায়ার সার্ভিস। আহতদের মধ্যে রুবেল ও মান্নানের নাম জানা গেছে। তবে নিখোঁজ ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন, জ্বালানি তেলভর্তি একাধিক ড্রাম নিয়ে একটি ট্রলার কীর্তনখোলা নদী দিয়ে হাতিয়ার উদ্দেশে যাচ্ছিল। সেই তেলের ড্রামের ওপর মুরগির খাবারের বস্তা রাখা ছিল। ট্রলারটি যাওয়ার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এরপর এক ব্যক্তির শরীরে আগুন ধরে গেলে তিনি নদীতে ঝাঁপিয়ে পড়েন। এ সময় আরও বেশ কয়েকজন নদীতে ঝাঁপ দেন।
বরিশাল ফায়ার ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক হেলাল উদ্দিন খান বলেন, ট্রলারে বিস্ফোরণ শেষে অগ্নিকাণ্ড ঘটে। ধারণা করা হচ্ছে, ট্রলারের ইঞ্জিন রুমে প্রথম বিস্ফোরণ ঘটেছে। তারপর ইঞ্জিনরুমে রাখা জ্বালানি তেলে আগুন ধরে যায়। এ ঘটনায় দুজন নিখোঁজ রয়েছেন এবং আহত হয়েছেন চারজন। আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনার পর ট্রলারের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানান তিনি।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
১৩ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
২১ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
৩৮ মিনিট আগে