
বরিশালের হিজলায় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ ধরার দায়ে ৯ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস সিকদার ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেক জেলেকে ১২ দিন করে কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার কাকরিয়া গ্রামের হযরত আলী (৪০), শংকরপাশা গ্রামের সাকিব (২০), শরীফ (১৯), শামীম (২২), ইব্রাহীম (২৩), জহিরুল ইসলাম (২৫), হানিফ (২০), মো. সাগর (২০) ও মো. হানিফ (১৯)।
গতকাল রাত ৮টা থেকে মেঘনা নদীর ধুলখোলা অংশে মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশ হিজলার যৌথ অভিযানে ৯ জেলেকে ধরা হয়। এ সময় প্রায় ১২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও একটি ট্রলার জব্দ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অনেক জেলে ইলিশ শিকার করছেন। গতকাল রাতে অভিযানে ৯ জেলেকে ১২ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দ করা কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে এবং ট্রলারটি দরপত্রের মাধ্যমে বিক্রির প্রক্রিয়া চলছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে