
বরিশাল নগরে দত্তক নেওয়া এক কিশোরীকে (১৪) শারীরিক ও যৌন নির্যাতনের অভিযোগে এডলিন বিশ্বাস (৪০) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে নগরীর পুলিশ লাইনস আমবাগান এলাকা থেকে ওই নারীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় দুজনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন থানার এসআই আবদুল মাজেদ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
মামলার আসামিরা হলেন এডলিন বিশ্বাস (৪০) ও জনি বিশ্বাস।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১৪ বছর আগে দত্তক নেওয়া এক শিশুকে মারধর করতেন এডলিন ও তাঁর পরিবারের সদস্যরা। গত কদিন ধরে ওই কিশোরীকে যৌন নিপীড়ন চালায় এডলিনের ভাই জনি বিশ্বাস। কিশোরীকে যৌন নিপীড়নে জনিকে সহায়তা করতেন বোন এডলিন। দীর্ঘদিন ধরে এমন কাজ চললে গতকাল সোমবার দিবাগত রাতে গোপনে ওই কন্যাশিশু বিষয়টি সরকারি জরুরি সেবা (৯৯৯) নম্বরে কল করে পুলিশকে জানায়।
রাতেই অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করে পুলিশ। ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে দুজনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করে বলে জানিয়েছে পুলিশ।
মামলার বাদী এসআই আবদুল মাজেদ বলেন, শিশুটিকে ছোটবেলায় দত্তক নেয় এডলিনের পরিবার। বর্তমানে মেয়েটির বয়স ১৪ বছর। বাসার কাজ করানোর পাশাপাশি অনেক দিন ধরে মেয়েটির ওপর শারীরিক ও যৌন নির্যাতন চালান এডলিন ও তাঁর ভাই জনি। সোমবার মেয়েটি সরকারি জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে জানায়। অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ওসি মামুন উল ইসলাম বলেন, এক শিশুকে শারীরিক ও যৌন নির্যাতনের মামলায় এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার আরেকজন আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে