বরিশাল: সদর উপজেলার শায়েস্তাবাদ খেয়া ঘাটে ভাড়া আদায়ে নৈরাজ্যের অভিযোগ উঠেছে। এই ঘাটে সরকার জনপ্রতি ৭ টাকা ভাড়া নির্ধারণ করে দিলেও আদায় করা হচ্ছে ৩০ টাকা। রাত নামলে এ ভাড়া বেড়ে ৫০ থেকে ১০০ টাকায়ও ঠেকে। আর বিকল্প উপায় না থাকায় অতিরিক্ত ভাড়ায় পার হতে বাধ্য হচ্ছেন দৈনিক কয়েক হাজার যাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনই এ খেয়াঘাট দিয়ে কয়েক হাজার মানুষ পারাপার করেন। সরকারি নিয়ম অনুযায়ী শায়েস্তাবাদ খেয়াঘাটে জনপ্রতি ৭ টাকা, বাইসাইকেল ১০ টাকা ও মোটরসাইকেল ২০ টাকা করে পারাপারের কথা রয়েছে। কিন্তু ঘাটে এই নিয়মের বালাই নেই। খেয়াঘাটে টোল আদায়ের চার্ট টানানো থাকলেও তার তোয়াক্কা করছেন না ইজারাদার ও মাঝিরা। এভাবে জিম্মি করে বাড়তি ভাড়া আদায়ের প্রতিবাদ করায় যাত্রীদের লাঞ্ছিত করার অভিযোগও আছে।
স্থানীয় বাসিন্দা কবির গাজি বলেন, এই খেয়া ঘাটে জুলুম চলছে। এই অনিয়ম দেখার কেউ নেই। ইজারাদার কালাম ভয় দেখিয়ে যাত্রীদের জিম্মি করে রাখছেন। কেউ প্রতিবাদ করলে কালাম বাহিনীর হাতে লাঞ্ছিত হতে হচ্ছে।
তবে ঘাটের ইজারাদার মো. কালাম যাত্রীদের জোর করার অভিযোগ অস্বীকার করে বলেন, সরকারি রেটে এই ঘাটে জনপ্রতি মানুষের ভাড়া ১০ টাকা। সেই অনুযায়ী রেটও টানানো আছে। কিন্তু বন্যার কারণে প্রায় সব ট্রলার বন্ধ করে দেওয়া হয়েছে। একটি ট্রলার দিয়ে পারাপার করানো হচ্ছে। তাই মাঝিদের ২০ টাকা করে ভাড়া নিতে বলা হয়েছে।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনিবুর রহমান বলেন, শায়েস্তাবাদ খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৯ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
১২ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
৩২ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে